ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ২৮ মে ২০২২
ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ গ্রেফতার ২
৪২ কেজি রুপার অলঙ্কারসহ দুই ব্যক্তি গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরে ৪২ কেজি রুপার অলঙ্কারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিং ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান। উদ্ধারকৃত রুপার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

গ্রেফতার দুই যুবক হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান ও একই এলাকার আসলাম খাঁনের ছেলে মো. সানি খাঁন।

জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯ টার দিকে শহরের গোয়ালচামট লাহিড়িপাড়ার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ৪২ কেজি রুপা উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়। রুপা ছাড়াও এ সময় একটি মোটরসাইকেল, ১ টি ডিজিটাল ওজন মাপার মেশিন ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

Advertisement

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলঙ্কার এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!