[ দেশজুড়ে ]
বরিশালে গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ আটক যুবক
বরিশাল নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শনিবার সকালে তাকে আটক করা হয়। আটক রাব্বি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিহাক হোসেন বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়। নদী বন্দরের তিন নম্বর গেটের সামনে থেকে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তাসহ আটক করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি চালিয়ে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!