[ দেশজুড়ে ]
মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা: গেটম্যান সাদ্দাম কারাগারে
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস
মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় গ্রেফতার গেটম্যান মো. সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, শনিবার সাদ্দামকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
.png)
এর আগে, শুক্রবার সন্ধ্যায় রেলক্রসিং এলাকা থেকে সাদ্দামকে আটক করে রেলওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করেন থানার এসআই জহিরুল ইসলাম।
শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো পাঁচজন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!