শুক্রবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়ার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। লাভলু উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর সঙ্গে মুদি দোকানি লাভলু হাওলাদারের পরকীয়ার সম্পর্ক ছিল। স্বামীর অনুপস্থিতিতে রাতের আঁধারে প্রায় ঐ গৃহবধূর সঙ্গে দেখা করতেন লাভলু। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিল। শুক্রবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ঐ গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার ‘বিশেষ অঙ্গ’ পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করেন। এতে তার ‘বিশেষ অঙ্গের’ আংশিক কেটে যায়। এ সময় লাভলুকে কুপিয়ে আহত করেন ওই নারী।
.png)
আহত লাভলুর চাচা মিলন হাওলাদার জানান, লাভলুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঐ গৃহবধূ নিজেকে মামলা থেকে বাঁচাতে ভাণ্ডারিয়া থানায় পাল্টা মামলা করার চেষ্টা চালাচ্ছেন।
ভাণ্ডারিয়া থানার এসআই মো. ফারুক আলম জানান, ঐ গৃহবধূর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।