ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আড়াই বছরের প্রেম ভাঙায় থানায় ঢুকে অভিমানী প্রেমিকের তুলকালাম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ৩১ জুলাই ২০২২
আড়াই বছরের প্রেম ভাঙায় থানায় ঢুকে অভিমানী প্রেমিকের তুলকালাম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কলেজ ছাত্র শাকিল হোসেন আত্মহত্যার জন্য থানায় ঢুকে তুলকালাম শুরু করে। প্রেমে ব্যর্থ হয়ে অভিমানী ওই তরুণের এমন কাণ্ডে সোরগোল পড়ে যায় বন্দরনগরীর ইপিজেড থানায়।

শনিবার রাতে বন্ধুকে সঙ্গে করে কাঁদতে কাঁদতে চট্টগ্রামের ইপিজেড থানায় আসে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শাকিল। তার কান্না আর আত্মহত্যার হুমকিতে নিরুপায় পুলিশ ডেকে আনে পরিবারকে। বুঝিয়ে শুনিয়ে তুলে দেয় তাদের হাতে।

শাকিল জানায়, প্রেমিকা তার সঙ্গে প্রতারণা করেছে। তাকে ফিরিয়ে না দিলে সে আত্মহত্যা করবে। ফেসবুকে পরিচয়, তারপর আড়াই বছরের প্রেম। হঠাৎ সম্পর্ক ছিন্ন করার বিষয়টি মানতে নারাজ সে।

Advertisement

সে জানায়, আমি স্লিপিং পিল খেয়েছি, ছাদ থেকেও লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছি। আমার বন্ধুরা বারবার আমাকে রক্ষা করেছে। আমি মানসিকভাবে শেষ হয়ে গিয়েছি। আমি অনেক আশা নিয়ে পুলিশের কাছে এসেছি। আমি আশাবাদী তারা নিশ্চয় একটা উপায় করে দেবে আমাকে।

ছেলের এমন পাগলামির খবর পেয়ে থানায় ছুটে আসেন বাবা আলী হোসেন।

তিনি বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি। এ ধরনের কাজ খারাপ। সে বাড়িতে ভাত খায় না, সবসময় মনমরা হয়ে থাকে।

ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আসলে আমাদের করার কিছু নেই। ছেলে-মেয়ে দুজনই প্রাপ্তবয়স্ক। সম্পর্ক রাখা না রাখার বিষয়ে পুলিশের কিছু করণীয় নেই। তারপরও ছেলে যদি চায় তাহলে আদালতে তার বিরুদ্ধে মামলা করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!