রোববার বিকেলে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন এ দণ্ডাদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উজিরপুর উপজেলার বাগড়া এলাকার সৈয়দ হোসেনের ছেলে ফারুক হোসেন ও একই উপজেলার জামবাড়ি এলাকার পারুয়ার মেয়ে মিনি পারুয়া। রায় ঘোষণার সময় ফারুক আদালতে উপস্থিত থাকলেও মিনি পারুয়া পলাতক ছিলেন।
.png)
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রফিকুল ইসলাম সোহাগ বলেন, ২০০৯ সালের ৫ জানুয়ারি চাকরি দেওয়ার কথা বলে উজিরপুর উপজেলার দুই বোনকে ঢাকার মিরপুরে এনে যৌন ব্যবসায় বাধ্য করেন ফারুক ও মিনি পারুয়া। দীর্ঘদিন পর তাদের সন্ধান পায় পরিবার। ওই বছরের ৩ মার্চ দুই বোনকে উজিরপুরগামী লঞ্চে উঠিয়ে দেওয়া হয়।
২৭ মার্চ ফারুক ও মিনি পারুয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন এক বোন। একই বছরের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান আসামি ফারুক ও মিনি পারুয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় দেন বিচারক। পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।