ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৪, ২ আগস্ট ২০২২
বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল সাইকেল আরোহীর
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহারে সাগর অটোরাইস মিলের সামনে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম। ৫৫ বছর বয়সী নজরুল সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর মহাজনপাড়া এলাকার বাকের আলির ছেলে।

স্থানীয়দের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আমনুরা থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন নজরুল। এ সময় একই দিকে যাওয়া একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!