ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধসহ ২ জনের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৮, ১৫ জুলাই ২০২২
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধসহ ২ জনের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা

চাঁপাইনবাবগঞ্জে ফাঁস দিয়ে আনসার আলী (৫৫) নামে এক বৃদ্ধ ভিক্ষুকসহ দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে সদরে পৃথক ঘটনায় আত্মহত্যা করেন তারা। তাদের একজন ভিক্ষুক আনসার আলী এবং অপরজন নূর আলম রাজিব নামে ১৬ বছর বয়সী এক কিশোর।

জানা গেছে, রাতে জেলার সদর থানার বারোঘরিয়া এলাকার একটি আম বাগানে ফাঁস দিয়ে আনসার আলী আত্মহত্যা করেন। মৃত আনসার আলী জেলার মহারাজপুর ঘোসালডিহি গ্রামের মৃত আরমান দেওয়ানের ছেলে। খবর পেয়ে শুক্রবার (১৫ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

Advertisement

এলাকাবাসী জানায়, মৃত আনসার আলী শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক ছিলেন।

অন্যদিকে, পিকনিকের টাকা না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেন নূর আলম রাজিব নামের এক কিশোর। মৃত রাজিব চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকর বাটি মোন্নাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বন্ধুদের সঙ্গে পিকনিকের জন্য টাকা চেয়ে মায়ের কাছে বায়না ধরে রাজিব। টাকা না পেয়ে অভিমান করে আত্মহত্যা করে ওই কিশোর। খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহ দুটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুটি ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!