ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার গোপন প্রেম, একসঙ্গে বিষপানে আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ৭ জুলাই ২০২২
বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটিয়ার গোপন প্রেম, একসঙ্গে বিষপানে আত্মহত্যা
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হওয়ায় লোকলজ্জার ভয়ে একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছেন বাড়িওয়ালা ও ভাড়াটিয়া।

বুধবার গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নিশং এলাকার চাল ব্যবসায়ী এমদাদ মিয়ার বাড়িতে ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর মহনপুর এলাকার হোসেন মিয়ার ছেলে ৪৮ বছর বয়সী বাড়িওয়ালা এমদাদ হোসেন ওরফে ইমরান ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চন্দ্র সূত্রধরের স্ত্রী ও দুই সন্তানের মা ভাড়াটিয়া ২৬ বছরের শিল্পী সূত্রধর ওরফে বৃষ্টি।

Advertisement

স্থানীয়রা জানায়, দুই মাস ধরে এমদাদের বাড়িতে ভাড়া থাকেন শিল্পী ও তার স্বামী। এরই মধ্যে শিল্পীর সঙ্গে এমদাদের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের বিষয়টি কিছুদিন আগে বাড়িওয়ালার স্ত্রীসহ এলাকাবাসী টের পান। এ নিয়ে বাড়িওয়ালা এমদাদের সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়।

এরই জেরে বুধবার গভীর রাতে লোকলজ্জার ভয়ে এমদাদ ও শিল্পী বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মরদেহ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলাদা অপমৃত্যু মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!