[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ঋণগ্রস্ত যুবকের আত্মহত্যা
ফাইল ফটো
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ঋণগ্রস্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। মৃত মো. হারুনুর রশিদ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের ছাদু মিয়ার ছেলে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঋণের বোঝা সইতে না পেরে বসত বাড়ির সামনে থাকা আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন হারুনুর রশিদ।
.png)
তিনি আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!