বুধবার দুপুর ১টার দিকে সোনাইমুড়ী উপজেলার রাজীবপুর পূর্বপাড়ার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল কাশেম উপজেলার গঞ্জরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালক আবুল কাশেম উপজেলার রাজীবপুর পূর্বপাড়ার একটি ডোবার মধ্যে গাড়িসহ পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অটোরিকশা চালানো অবস্থায় স্ট্রোক করেন। এর ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যান।
.png)
সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্ত করতে লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।