বুধবার সকালে উপজেলার নন্দলালপুর ইউপির আলাউদ্দিন নগর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত ওই ব্যক্তিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর আলাউদ্দিন নগর বাজারের মোক্তার হোসেনের মার্কেট এলাকায় আসেন। বাজারের নৈশ্যপ্রহরীরা রাতে তাকে পানি পান করতে দেখেন। পরে বুধবার ভোরে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
.png)
আলাউদ্দিন নগর বাজারের নৈশ্যপ্রহরী ইমরান হোসেন বলেন, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি মোক্তার হোসেনের মার্কেটের সামনে আসেন। আমি তার ঠিকানা জানতে চেয়েছিলাম, কিন্তু তিনি নাম-ঠিকানা বলতে পারেননি। লোকটিকে বোতলে পানি পান করতে দেখি। পরে ভোরে মারা যান তিনি।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।