ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানুষ পেটানো সেই ইউপি সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ৩ আগস্ট ২০২২
মানুষ পেটানো সেই ইউপি সদস্য গ্রেফতার
ইউপি সদস্য রাশেদুল ইসলাম

গাজীপুরে চুরির অভিযোগে দুই যুবককে মারধরের ভিডিও ভাইরালের পর সেই ইউপি সদস্য রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল ইসলাম সদর উপজেলার মির্জাপুর ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই ইউপির বিকেবাড়ি দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে।

তবে চুরির অভিযোগে মারধরের শিকার ওই যুবকের সন্ধান না পাওয়ায় তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।  

Advertisement

জয়দেবপুর থানার ওসি মাহতাবউদ্দিন বলেন, চুরির অভিযোগে সালিশ বৈঠকে এক যুবককে নির্যাতনের ভিডিও ধারণ করায় জুয়েল রানা নামে আরেক যুবককেও মারধর করেন তিনি। পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়।  

এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল রানা থানায় লিখিত অভিযোগ করলে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে গ্রেফতার রাশেদুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক মুসল্লি বলেন, মঙ্গলবার রাতে রাশেদুল ইসলামের আটকের খবর পেয়েছি। আইন সবার জন্য সমান। অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি তিনি ভোগ করবেন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!