বুধবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। নিহত ফরিদ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার উত্তর চরমানিকা ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
গ্রেফতাররা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার উত্তর চরমানিকা ইউপির ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুবেল, নুর হোসেন, হোসেন ও আবুল কালাম।চরফ্যাশন দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ৩১ জুলাই রাতে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে সংঘর্ষে আহত ফরিদ হোসেন। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান,৩১ জুলাই মারামারি মামলাটিকে বর্তমানে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছে। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে।
নিহত কৃষক ফরিদের আত্মীয় রুহুল আমিন জানান, রোববার রাতে আমাদের এলাকার রুবেলের জমিতে ফরিদের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে আজ এতকিছু। রুবেল গরু কেনো বেঁধে রেখেছে সেটি জিজ্ঞাসা করলে তিনি ফরিদের ওপর ক্ষিপ্ত হয়ে কুপিয়ে জখম করে। তার চিৎকারে এগিয়ে গেলে রুবেলের ১০-১২ জন আত্মীয় আমাদের দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে পিটিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফরিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদ।