ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ৪ আগস্ট ২০২২
অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন
ফাইল ফটো

নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের মামলার মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি নূর হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় ঘোষণা করেন।

জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. সালাহ উদ্দীন সুইট রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

জানা গেছে, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে এ অস্ত্র আইনে মামলা করেছিল। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজন অপহৃত হন। ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হওয়া মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!