ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাঁকো থেকে পড়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৪ আগস্ট ২০২২
সাঁকো থেকে পড়ে নিখোঁজ সেই শিশুর মরদেহ মিলল ধানক্ষেতে
মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

ভোলার চরফ্যাশনে সাঁকো থেকে খরস্রোতা খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে সাঁকোর পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম ইয়াছিন। সে উপজেলার ওমরাবাজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বুধবার স্কুল থেকে ফেরার পথে মরকখালী খালের ওপর বাড়ি-সংলগ্ন সাঁকো থেকে পড়ে যায় নিশাদ ও ইয়াছিন। পরে বিকেল ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেল পৌনে ৪টার দিকে সাঁকো সংলগ্ন খাল থেকে নিশাদের মরদেহ উদ্ধার করেন তারা। কিন্তু ইয়াছিনের সন্ধান মেলেনি। পরে তাদের সঙ্গে যোগ দেয় বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এরপরও ইয়াছিনের কোনো খোঁজ মেলেনি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধানক্ষেতে শিশুর মরদেহ দেখে উদ্ধারকর্মীদের জানান গ্রামের নারীরা। পরে সেখান থেকে ইয়াছিনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন উদ্ধারকর্মীরা।

পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার উত্তর-পূর্ব দিকে একটি ধানের ক্ষেতে ইয়াছিনের মরদেহ পাওয়া যায়। রাতের জোয়ারের পানিতে মরকখালী খাল থেকে মরদেহটি পানি প্রবাহের নালা দিয়ে ওই ফসলের মাঠে উঠে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!