এদিকে জনমানবহীন রহস্যময় এ জাহাজ নিয়ে ভোলার উপকূলের মানুষের মধ্য উৎকন্ঠা বিরাজ করছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ ঘটনাস্থলে যেতে পারেনি।
চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোয়ারে সাগর থেকে একটি বড় পন্টুনের মতো বিদেশি নৌযান ভাসতে ভাসতে মেঘনা মোহনার চর নিজামের কাছে চলে আসে।
.png)
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো জানান, দুপুর ২টায় ভাটার সময় নৌযানটি ডুবে চরে আটকে যায়। বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি উপজেলা প্রশাসন, থানা ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ভেসে আসা নৌযানটি মধ্যপ্রাচ্যের হতে পারে। গায়ে 'অলকুবতান' লেখা রয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ ও কোস্টগার্ডকে বিষয় দেখার জন্য বলা হয়েছে।