ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় পাথর বোঝাই জাহাজডুবি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ২১ মে ২০২২
হাতিয়ায় পাথর বোঝাই জাহাজডুবি
মেঘনা নদীতে ডুবে থাকা জাহাজ- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে এমভি মক্কা-মদিনা নামে পাথর বোঝাই একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। নৌ পুলিশের সহযোগিতায় জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার দুপুরে ঐ উপজেলার নলচিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইউপি মেম্বার শরীফ উদ্দিন জানান, ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে জাহাজটি ডুবে যায়। ঐ সময় জাহাজের লোকজন তীরে উঠে আসায় কোনো হতাহত অথবা নিখোঁজের ঘটনা ঘটেনি।

Advertisement

জাহাজের শ্রমিক সুমন মিয়া জানান, এমভি মক্কা-মদিনা জাহাজটি সিলেট থেকে পাথর বোঝাই করে সন্দ্বীপ যাচ্ছিল। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে নলচিরা ঘাটে জাহাজ নোঙর করার চেষ্টা করেন। কিন্তু বাতাসের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ডুবে যায়। পরে সাঁতরে জাহাজের ৭ জন স্টাফ তীরে উঠে যান।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, জোয়ারে পানি বেড়ে যাওয়ায় জাহাজটি একেবারে ডুবে গেছে। ভাটার সময় পানি কমে গেলে জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!