রোববার দুপুরে হাতিয়ার নিঝুম দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকালে এমভি আকতার বানু-১ ডুবে যায়।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, রোববার দুপুরে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত জাহাজের ১৪ নাবিককে ভাসতে দেখেন জেলেরা। পরে তাদের উদ্ধার করে উপজেলার বুড়ির চর ইউপির সূর্যমুখী আছকা বাজারে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেন।
.png)
‘এমভি আকতার বানু-১’ জাহাজের শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিং’-এর অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন বলেন, জাহাজটিতে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক এক হাজার ৮০০ টন গম ছিল।