ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৪ আগস্ট ২০২২
রংপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ছবি

রংপুরে মাদক মামলায় আসামি জামিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর করার কথা রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ৩০ জুলাই র‌্যাব -১৩ রংপুরের এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামি জামিলকে রংপুর নগরীর আলমনগর বাবুপাড়া থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Advertisement

মামলায় ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জামিলের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সরকারি আইন কর্মকর্তা আব্দুল মালেক জানান, আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকারপক্ষ সন্তুষ্ট বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!