এ ঘটনায় ছেলে দ্রুবেশ সাংমাকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৪নং পাইকপাড়া ইউপির সাতছড়ি গাঢ়টিলায়এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিরোধের জেরে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে দ্রুবেশ সাংমা তার মাকে থাপ্পড় দিলে মাটিতে পড়ে যায়। পরে কাঠের চেয়ার দিয়ে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
পরদিন শুক্রবার সকালে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। এ সময় ছেলে দ্রুবেশ সাংমাকে আটক করা হয়।