[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মো. তামিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় কাজী ইসরাক নামে মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেষপুর গ্রামের খাইরুল মিয়ার ছেলে।
জানা যায়, তামিম মোটরসাইকেল চালিয়ে উপজেলার জাফরপুর গ্রাম থেকে বাঁশবাজারে যাচ্ছিলেন। এ সময় নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ইব্রাহিমপুর চৌধুরী ভিলার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী তামিম ও কাজী ইসরাককে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার এসআই সাইফুদ্দিন মোহাম্মদ শাওন বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!