ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্র্যান্ডিং হবে কক্সবাজারের শুঁটকি 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৬, ৭ আগস্ট ২০২২
ব্র্যান্ডিং হবে কক্সবাজারের শুঁটকি 
সৈকতের সুগন্ধা পয়েন্টের শুঁটকি মার্কেটে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমের অভিযান। ছবি: ডেইলি বাংলাদেশ

সমুদ্র, পাহাড় ও প্রকৃতির টানে ভ্রমণপিপাসুরা ছুটে আসে সৈকত শহর কক্সবাজারে। আর কয়েকদিন ঘুরে বেড়ানোর পাশাপাশি সন্ধ্যা হলে ভিড় করে শামুক-ঝিনুক, বার্মিজ পণ্যের দোকান ও শুঁটকির মার্কেটে। তবে পর্যটকদের বেশিভাগই কক্সবাজার এলে আত্মীয়-স্বজন বা নিজেদের জন্য কিনে নেন শুঁটকি।

আর এসব শুঁটকি কিনে নিয়ে গিয়ে অনেকেই প্রতারিত হন। যা কক্সবাজারের বদনাম হয়। শুঁটকি কিনে পচা বা নষ্ট পড়েছে সম্প্রতি পর্যটকরা এমনই বেশ কিছু অভিযোগ করেছেন।  

অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাত ১০ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টের শুঁটকি মার্কেটে অভিযান চালান অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।  এ সময় দোকানে অসঙ্গতি দেখতে পান।  

Advertisement

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, শুঁটকি নিয়ে পর্যটন নগরী কক্সবাজারের কোনো বদনাম যাতে না হয়। পর্যটকরা যাতে কোনো সমালোচনা করতে না পারে সেই কাজগুলো করতে হবে। সবাইকে মানসম্মত শুঁটকি বিক্রি এবং সহনীয় দামে বিক্রি করতে হবে।  কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম বলেন, ট্যুরিস্ট পুলিশের কাছে অনলাইনে একটা অভিযোগ আসে, একজন পর্যটক কক্সবাজার ভ্রমণে এসে শুঁটকি কিনে ছিলেন। যা ওই ব্যক্তি উপহার হিসেবে তার শ্বশুর বাড়ি পাঠান। শাশুড়ি প্যাকেট খুলে দেখেন, কয়েকটা ভালো শুঁটকি ছিল উপরে, আর বাকি সব পচা নষ্ট শুঁটকি। পরবর্তী ওই শুঁটকির দোকানে অভিযান চালানো হয়। নষ্ট ও পচা শুঁটকি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, শুঁটকি দিয়ে বড় একটা ব্র্যান্ডিং হবে কক্সবাজারের। যেমন সমুদ্রসৈকত একটা কক্সবাজারের ব্র্যান্ডিং, ঠিক তেমনি শুঁটকিও একটা ব্র্যান্ডিং। কক্সবাজার থেকে শুঁটকি কিনে মানুষ সমালোচনা করবে, বদনাম করবে এটা হতে দেওয়া হবে না। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!