ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশুকে যৌন নিপীড়ন করায় অভিযুক্ত গ্রেফতার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ৮ আগস্ট ২০২২
শিশুকে যৌন নিপীড়ন করায় অভিযুক্ত গ্রেফতার
গ্রেফতার ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজলুর রহমান নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ফতেপুর ইউপির হানসপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফজলুর রহমান ওই গ্রামের মৃত নাগর আলীর ছেলে।

জানা গেছে, রোববার রাতে বিদ্যুৎ না থাকায় ভুক্তভোগী ১১ বছরের শিশুটি দরজা খুলে নিজ ঘরেই ঘুমিয়েছিল। দরজা খোলা পেয়ে ফজলুর রহমান ওই ঘরে ঢুকে শিশুটিকে যৌন নিপীড়ন করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ঝড়ো হয়ে অভিযুক্ত ফজলুর রহমানকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, যৌন নিপীড়নের অভিযোগে শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই প্রেক্ষিতে ফজলুর রহমানকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। ওই দিন ভিকটিমকেও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!