ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘গলায় ছুরি ধরে’ গৃহবধূকে ধর্ষণ করলেন যুবক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৮, ৯ আগস্ট ২০২২
‘গলায় ছুরি ধরে’ গৃহবধূকে ধর্ষণ করলেন যুবক
ফাইল ছবি

বগুড়ার সোনাতলা উপজেলায় সুজন কুমার ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ওই গৃহবধূ সোনাতলা থানায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন। 

এদিকে ফেসবুকে ওই গৃহবধূর বক্তব্য ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সুজন কুমার ঘোষ গাঢাকা দিয়েছেন। 

Advertisement

সোমবার রাতে ফেসবুকে এবং মামলার এজাহারে ওই গৃহবধূ জানান, সোনাতলা সদরের নামাজখালী গ্রামের সুবাস চন্দ্র ঘোষের ছেলে সুজন কুমার ঘোষ বেশ কিছুদিন আগে তার গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে প্রতিনিয়ত স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছেন। এতে অতিষ্ঠ হয়ে অবশেষে মুখ খোলার সিদ্ধান্ত নেন তিনি।

সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন বলেন, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ আসামিকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ধর্ষণ বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!