ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফুসলিয়ে ধর্ষণ, স্কুলছাত্রের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ৮ আগস্ট ২০২২
ফুসলিয়ে ধর্ষণ, স্কুলছাত্রের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর পূবাইলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রোববার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন। স্কুলছাত্রের বাড়ি পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায়।

জানা যায়, গত ২৯ মে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণ করে ওই স্কুলছাত্র। ঘটনা জানাজানি হলে ওই কলেজছাত্রীর বাবা ছেলের পরিবারকে তার মেয়েকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু স্কুলছাত্রের পরিবার বিয়েতে অসম্মতি জানান। পরে রোববার পূবাইল থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে স্কুলছাত্রকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

Advertisement

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় রোববার পূবাইল থানায় মামলা করে ওই ছাত্রীর বাবা। মামলার পর স্কুলছাত্র গা ঢাকা দিয়েছে। তাকে পুলিশি হেফাজতে আনার চেষ্টা চলছে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!