ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বারহাট্টায় বাস-আটোরিকশার সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৭, ১০ আগস্ট ২০২২
বারহাট্টায় বাস-আটোরিকশার সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার বারহাট্টায় ফায়ার সার্ভিসের মোড়ে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কজন নিহত হয়েছেন। 

বুধবার বিকেলে নেত্রকোনা থেকে মোহনগঞ্জগামী বাসটি বারহাট্টা ফায়ার সার্ভিস স্টেশনের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা আরো তিনযাত্রী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে হাতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোনা থেকে মোহনগঞ্জগামী স্টার এন্টারপ্রাইজ নামে একটি বাস বারহাট্টা ফায়ার সার্ভিস মোড়ে পৌঁছে। এদিকে বারহাট্টার বাউসি বাজার থেকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, এখনো তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!