ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১১, ১১ আগস্ট ২০২২
প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা
গ্রেফতারকৃতরা

দুই বন্ধু আসাদ ও নয়ন মিয়া। দুই মাস আগে তাদের মধ্যে হাতাহাতি হয়। এর প্রতিশোধ নিতে ছক কষতে থাকে অপর বন্ধু। সম্পর্ক ঠিক রেখে ঘুরতে নিয়ে হত্যা করে বন্ধুকে। ঘটনাটি ময়মনসিংহের। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহ সদরের ঘাগরা ইউনিয়নের চুরখাই প্রিয়কুঞ্জ এলাকার বাসিন্দা মো. আসাদ (১৮)। তার বন্ধু একই ইউপির কাইচ্ছারপাড় এলাকার বাসিন্দা নয়ন মিয়া। 

দুই মাস আগে তাদের মধ্যে হাতাহাতি হয়। বন্ধুত্ব বজায় রেখে গত সোমবার সন্ধ্যায় আসাদকে মোবাইলে ডেকে নিয়ে যান নয়ন। চারজনের একটি দল ঘুরতে বের হয়। এলাকার কাইচ্চারঘাট সেতু এলাকায় আড্ডা দিতে থাকলে রাত ৮টার দিকে আসাদকে পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের ভাই মঙ্গলবার রাতে আটজনকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে নয়ন মিয়া, আশরাফুল ইসলাম ও আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!