একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। এরপরেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়। ওই মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সিফাত বিশ্বাস কুমারখালীর বাড়াদি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে ও ওয়াসিম আলী একই গ্রামের মৃত জয়েন বিশ্বাসের ছেলে।
.png)
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ এপ্রিল বিকেলে কুমারখালীর বাড়াদি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজুর আসামিদের উচ্চশব্দে গান বাজাতে নিষেধ করেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে রিয়াজুলকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে শহিদুল ইসলাম তাদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের এ আদেশ দেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ব্যবসায়ী রিয়াজুল হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।