[ দেশজুড়ে ]
আবাসিক হোটেলে অভিযান, ম্যানেজারসহ ৫ তরুণ তরুণী আটক
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরে কোনাবাড়ির মুন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার ও নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কোনাবাড়ি থানার এসআই শওকত ইমরানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আটকদের কোনাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কোনাবাড়ি থানার এসআই মো. শওকত ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হোটেলটিতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় তিন যৌনকর্মী, এক খদ্দের ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!