বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে র্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বুধবার রাতে নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত ১১ বছরের ওই কিশোরীকে।
.png)
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সালাম হোসেন (৪০)। তিনি নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের বয়তুল আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ জুলাই পত্নীতলা থেকে ওই কিশোরীকে অটোরিকশায় তুলে নিয়ে যান সালাম হোসেন ও তার সহযোগীরা। এরপর সালাম হোসেন কয়েক দিন ধরে মেয়েটিকে ধর্ষণ করেন এবং অজ্ঞাতনামা কয়েকজনকে ওই বাড়িতে নিয়ে এসে অর্থের বিনিময়ে কিশোরীকে জোর করে যৌনকর্মে বাধ্য করেন।
এরপর অপহরণকারীরা ফোন করে ওই কিশোরীর বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা আদায় করেন। এ ঘটনায় ওই কিশোরীর বাবা পত্নীতলা থানায় জিডি করেন। এছাড়া র্যাব-৫-এর কাছেও অভিযোগ করেন। এ ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে নওগাঁ শহরের একটি বাড়ি থেকে সালামকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
র্যাব জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, গতকাল সন্ধ্যায় অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতারকৃতকে পত্নীতলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ, ধর্ষণ ও যৌনকর্মে বাধ্য করানোর অভিযোগে মামলা করেছেন। মামলায় সালামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।