ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেলায় গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৭, ১২ আগস্ট ২০২২
মেলায় গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
ফাইল ফটো

মানিকগঞ্জের সিংগাইরে বাবা-মার সঙ্গে মেলা দেখতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার অভিযোগে শরিফ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে অভিযুক্ত শরিফ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, বৃহস্পতিবার রাতে সিংগাইর উপজেলার খাসেরচর এলাকায় একটি গ্রাম্য মেলায় ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত শরিফ মিয়া সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, মহরমের আশুরা উপলক্ষে সিংগাইর উপজেলার খাসের চর এলাকায় আরিফের বাড়িতে চারদিনব্যাপী মেলা বসেছে। কিশোরীর মা-বাবা ঐ মেলায় পেঁয়াজু বিক্রি করেন। অভিযুক্ত শরিফ মিয়াও মেলাতে চা বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে কিশোরীটি তার মা-বাবার কাছ থেকে একা একটু দূরে গেলে শরিফ তাকে ফুসলিয়ে পাশের একটি পেঁপে বাগানে নিয়ে যান। তাকে সারারাত পেঁপে বাগানে আটকে রেখে ধর্ষণ করা হয়। স্বজনরা রাতভর শিশুটি খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। শুক্রবার ভোরে ঐ কিশোরী ফিরে বাড়ি ফিরে এসে শরিফ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায়।

Advertisement

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার আসামি শরিফ মিয়াকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!