ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজছাত্রের লাশ মিলল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ১৩ আগস্ট ২০২২
কলেজছাত্রের লাশ মিলল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে
মৃতের স্বজনদের আহাজারি

নীলফামারীর ডোমারে একটি বিদ্যালয়ের ক্লাসরুম থেকে প্রসেনজিৎ কুমার রায় নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩আগস্ট) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা সাহেব ভিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রসেনজিৎ উপজেলার বড়গাছা বানিয়াপাড়ার পশুনাথ রায়ের ছেলে এবং উত্তর চওড়া বড়গাছা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মৃত প্রসেনজিতের মামা সুভাষ চন্দ্র জানান, শুক্রবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। রাতে এলাকার ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার বেলা ১১টার পর খবর পাই বাড়ির পাশে একটি স্কুল ঘরে তার লাশ পাওয়া গেছে।

Advertisement

মৃতের চাচাতো ভাই উত্তম কুমার বলেন, সকালে বানিয়াপাড়ার সন্নাসী মন্দিরে প্রসাদ খেয়ে স্কুলে পানি খাওয়ার জন্য আসলে আমার সঙ্গে থাকা সুভাষ নামে একজন জানান স্কুলের ঘরের ভেতর একজন ঝুলে রয়েছে। আমরা দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে দেখি আমার ভাই প্রসেনজিৎ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি দৌড়ে গিয়ে তাকে ঝাপটে উপরের দিকে তুলি। এ সময় আমার চাচাতো ভাই সুভাষ কাচি দা দিয়ে দড়ি কেটে দিলে তাকে আমরা নিচে নামাই।

ডোমার থানার উপ-পরিদর্শক(এসআই) ঠাকুরদাস দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!