মৃতরা হলেন- মো. মামুন (১৮) ও মো. হৃদয় (১৩)। তাদের বাড়ি বাকলিয়া মহাজের কলোনিতে।
চট্টগ্রাম লামা বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শনিবার বিকেলে খাতুনগঞ্জের পাঁচ তলা একটি বিল্ডিং থেকে পাঁচজন একসঙ্গে চাক্তাই খালে লাফ দিয়েছিল। এ সময় দুজন পানির নিচ থেকে উঠতে পারেনি। তবে বাকি তিনজন উঠে আসে।
.png)
তিনি আরো জানান, দুজন চাক্তাই খালের মাটিতে আটকে গিয়েছিল। কাদা মাটিতে শরীর গেঁথে যাওয়ায় তারা আর উঠতে পারেনি। পরে আমাদের ডুবুরি দল গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম বলেন, মামুন ও হৃদয় দুপুরে একটি লোহার ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। একপর্যায়ে তারা দুজনই ব্রিজের পাশে সোনা মিয়া ভবনের পাঁচতলার ছাদে উঠে খালের পানিতে লাফ দেয়। কিন্তু তারা পানিতে পড়ে আর উঠেনি। বিকেল সাড়ে চারটার দিকে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি রহিম আরো বলেন, প্রতিদিন নদীতে জোয়ার আসলে কিছু কিশোর ব্রিজ থেকে কিংবা বিভিন্ন উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ে খেলা করে। আজকেও একই কাজ করতে গিয়ে দুজন পানি থেকে আর উঠতে পারেনি।