[ দেশজুড়ে ]
ছাত্রকে বলাৎকার, গণপিটুনি খেলেন শিক্ষক
স্কুলশিক্ষক দুলাল
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে দুলাল নামে এক স্কুলশিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার বিকেলে পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুলাল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভুক্তভোগী শিশু জানায়, ‘আগেও বেশ কয়েকবার বলাৎকার শিকার হয়েছে সে। সর্বশেষ বৃহস্পতিবার আবার তাকে বলাৎকার করা হয়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে শনিবার শিক্ষককে গণপিটুনি দেন স্থানীয়রা।’
.png)
প্রধান শিক্ষিকা মেহেরুবা বেগম বলেন, ছাত্রকে বলাৎকারের অভিযোগে স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দিয়েছেন। পরে তাকে আটক করেছে পুলিশ।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!