[ দেশজুড়ে ]
সাজার ভয়ে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জে, তবুও পেলেন না রক্ষা
গ্রেফতার জামাল হোসেন
২০০১ সালে জামালের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতারের ভয়ে ঠিকানা পরিবর্তন করে ২১ বছর পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না তার। বিশেষ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতার জামাল হোসেন ফতুল্লার গঙ্গানগরের দাদন মিয়ার ছেলে।
র্যাব জানায়, জামালের বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় নতুন ঠিকানায় বসতি স্থাপন করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। দীর্ঘ ২১ বছর পলাতক ছিলেন তিনি।
.png)
তার বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে আদালত তাকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন। এছাড়াও গ্রেফতার জামালের বিরুদ্ধে সোনারগাঁও এবং গজারিয়া থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!