রোববার রাত ৮টার দিকে উপজেলার মিরপুর তিতারকোনা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া উপজেলার লামাতাশি ইউপির পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, আলম মিয়ার বাবা তাহির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য কুতুব আলীসহ তার লোকজনদের মধ্যে বিরোধ আসছিল। এরই জেরে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুব আলীর করা মামলায় গত ১৫দিন পূর্বে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন আলম।
.png)
রোববার পেট্রোল পাম্প এলাকায় আলম মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাদের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের ও বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।