ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশঝাড়ে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১৫ আগস্ট ২০২২
বাঁশঝাড়ে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ 
বাঁশঝাড়ে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ 

দিনাজপুরের নবাবগঞ্জে বাঁশঝাড় থেকে গাফফার আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় উপজেলার চড়ারহাট আন্দোল নয়াপাড়া গ্রামের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গোফফার আলী ওই গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে। তিনি খড় ব্যবসায়ী ছিলেন 

পরিবারের লোকজন বলেন, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে যান গোফফার। পরে  বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। গত রোববার বিকেলে বাড়ির পাশে  বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে স্থানীয়রা। পরে আমরা গিয়ে তাকে শনাক্ত করি। তবে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মরদেহ। 

Advertisement

নবাবগঞ্জ থানা অফিসার ফেরদৌস ওয়াহিদ জানান, রোববার বিকেলে খবর আসে ওই  উপজেলার চড়ারহাট নয়াপাড়া এলাকায় একটি বাড়ির পাশে বাঁশঝাড়ে এক যুবকের মরদেহ পড়ে আছে। এমন খবরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে তদন্তের জন্য পুলিশের ক্রাইমসিন ইউনিট, পিবিআই এবং সিআইডি-কে খবর দেওয়া হয়। তাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তদন্ত চলমান রয়েছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!