ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিথর হলেন হেলপার 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৬ আগস্ট ২০২২
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিথর হলেন হেলপার 
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম নামে এক হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের হেলপারের গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার লোহার গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। 

সদর থানার এসআই হারুন ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, ঠাকুরগাঁও বাস টার্মিনাল এলাকার মনতাজ হোটেলের সামনে ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কে একটি কাভার্ডভ্যান রাস্তায় দাঁড়িয়েছিল আর ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক এসে কার্গোর পেছনে ধাক্কা দেয়।

Advertisement

এতে ধাক্কায় মালবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের ভেতরে থাকা হেলপার চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ট্রাকের ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া যায়নি। আহত অবস্থায় উদ্ধারকৃত হেলপার হাসপাতালে মারা গেছেন কি না সেই বিষয়টি এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার রকিবুল আলম চয়ন বলেন, ট্রাকের ওই হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!