ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে দোকান থেকে ১৬ লাখ টাকার মোবাইল চুরি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ১৬ আগস্ট ২০২২
চাঁদপুরে দোকান থেকে ১৬ লাখ টাকার মোবাইল চুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের ১০৯ ও ১২০নং মোবাইল মেলা দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৮৮টি অ্যান্ড্রয়েড মোবাইল চুরি করেছে চোর চক্র। চুরি হওয়া ৮৮টি মোবাইলের মূল্য মোট ১৫ লাখ ৭২ হাজার ৫৫৭ টাকা। তবে চুরি কাজে ব্যবহ্নত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় ঘটনার খবর শুনে পরিদর্শনে আসেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহীউদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ, এসআই মো. শাহরিন ও এসআই রাজন।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হর্কাস মার্কেট মালিক সমিতির সভাপতি আজিজ খান দুদু, হর্কাস মার্কেট মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

জানা যায়, সোমবার রাতে দোকান বন্ধ হওয়ার পর থেকে সকালে দোকান খোলার আগ পর্যন্ত যেকোনো সময় চোরচক্র মোবাইল মেলা দোকানের চালের টিন খুলে ৮৮টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় দোকানে থাকা সিসি ক্যামেরার তার কেটে দেয় চোর চক্র। রেলওয়ের হর্কাস মার্কেটের চুরি হওয়া মোবাইল মেলার পাশের দোকান শান্তা ফোম এন্ড মেট্রেস স্টোরে কয়েকদিন পূর্বে কাঠমিস্ত্রিরা কাজ করেন। ধারণা করা হচ্ছে, এ চুরির সঙ্গে কাঠমিস্ত্রি ও মার্কেটের দারোয়ান জড়িত রয়েছেন। চুরি কাজে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ।

মোবাইল মেলা দোকানের মালিক মোরশেদ আলম জানান, চুরি হওয়া সবগুলো মোবাইল অ্যান্ড্রয়েড ফোন। ২০১৩ সালেও আমার দোকানে চুরি হয়। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটকের চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!