[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে কবরস্থান থেকে পাঁচ কঙ্কাল চুরি
ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে আবারো কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার শিবালয় থেকে চুরি হয়েছে পাঁচটি কঙ্কাল। বুধবার রাতে উপজেলার কাতরাশিন দক্ষিণপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের।
উথলী ইউপির চেয়ারম্যান ও কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্বাস আলী জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে কবরস্থানে ছুটে যান তিনি। গিয়ে দেখেন ছয়টি কবর খুঁড়া। এর মধ্যে পাঁচটি কবরে কঙ্কাল নেই। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই কঙ্কালগুলো চুরি নিয়ে গেছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!