ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিন মাদক ব্যবসায়ী ধরা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১৬ আগস্ট ২০২২
ফেনীতে সাজাপ্রাপ্ত আসামিসহ তিন মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার শুভপুরের সাহেবের হাট থেকে সাজাপ্রাপ্ত আসামিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পরে মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উত্তর ছয়ঘরিরা গ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে মো. নুরুল আছার, মৃত আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম বশির ও দক্ষিণ মন্দিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ভূঞা। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। 

Advertisement

ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী মাদক
লিংক সফলভাবে কপি হয়েছে!