ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে মাদকসহ পুলিশের হাতে ধরা ২

নোয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৫, ১৬ আগস্ট ২০২২
নোয়াখালীতে মাদকসহ পুলিশের হাতে ধরা ২
ফাইল ছবি

নোয়াখালীতে বিপুল পরিমাণ মাদকসহ রিয়াজুল করিম রায়হান ও সাজ্জাদ হোসেন রবি নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে তাদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলা করা হয়েছে। এর আগে সোমবার রাতে পাপুয়া এলাকার দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ বোতল বিদেশী মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১৩কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, সোনাইমুড়ীর ভাভিয়াপাড়ার হাজী বাড়ির আব্দুল করিমের ছেলে রিয়াজুল করিম রায়হান ও জগজীবনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হসেন রবি। 

Advertisement

সোনাইমুড়ী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, সোমবার রাতে সোনাইমুড়ী পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রায়হান ও রবিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘর থেকে ২৯ বোতল বিদেশি মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় । এ সময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেন দুদু ও সাইফুল ইসলাম পালিয়ে যান। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, তাদের আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠোনো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!