মানিকগঞ্জে লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৭
মানিকগঞ্জে এক লাখ টাকার মাদকসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গতকাল সোমবার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার’র দিক নির্দেশনায় এসআই আসাদ মিয়ার নেতৃত্বে একটি অভিযানিক দল মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বৈতরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাইয়ান ফেরদৌস অনন্ত ও মো. বাবুল হোসেনকে সাত গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
একইদিন অপর একটি অভিযানিক দল এসআই সৈয়দ আজহারুল ইসলামের নেতৃত্বে সাটুরিয়া থানাধীন তারাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. জুলহাস মিয়া, মো. সাগর, মো. সুরুজ মিয়া ও প্রেম কুমারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫ ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অপর একটি অভিযানিক দল সাটুরিয়া উপজেলার তিল্লী এলাকা হতে মো. এরশাদুল ইসলামকে এক কেজি গাঁজাসহ আটক করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ১৭ হাজার ৫শ’ টাকা বলে জানান তিনি। এ সংক্রান্ত বিষয়ে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া থানায় পৃথক ৩টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।