মাহবুব আলম সাবিক দিনাজপুরের পার্বতীপুর থানার সংকরপুর গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর -নবাবগঞ্জ) সার্কেল এএসপি ওহেদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ও এসআই এরশাদ মিয়াসহ পুলিশের একটি টিম ও দিনাজপুর পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছে।
.png)
বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, বিকেলে পৌর শহরের দোশরা পলাশবাড়ী মৃত খাজের উদ্দিন প্রফেসরের লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। পরে বিরামপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তার মানিব্যাগে থাকা জন্মনিবন্ধন ও কাগজে লেখা মোবাইল নম্বরের সূত্রধরে মৃতের নানার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়। মৃতের পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, ১টি মানিব্যাগ ও ১টি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেছে। তার মাথায় থেতলানো আঘাতের চিহ্ন ও গলায় গামছা পেচানো ছিল।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।