নিখোঁজের তিনদিন পর খায়রুল কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি করছে।
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খাঁন ইউনিয়নের চরদৌলত খাঁন গ্রামের লোকমান কবিরাজের ছেলে খায়রুল কবিরাজ গত শনিবার রাতে প্রতিদিনের মতো পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতে হঠাৎ ঘর থেকে খায়রুল নিখোঁজ হয়। পরে মঙ্গলবার রাতে এলাকাবাসী তার লাশ একই এলাকার চরদৌলত খান গ্রামের খাঁনবাড়ি মসজিদের পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে মৃতের পরিবারের দাবি খায়রুলের সঙ্গে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তাই ওই প্রভাবশালী তাকে হত্যা করেছে।
.png)
মৃত খায়রুল কবিরাজ উপজেলার সিডি খাঁন ইউনিয়নের চরদৌলত খাঁন গ্রামের লোকমান কবিরাজের ছেলে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খায়রুল করিবাজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবার মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।