ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে নিথর হলেন ২ জন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১৮ আগস্ট ২০২২
বজ্রপাতে নিথর হলেন ২ জন
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে মামুন প্যাদা ও মোস্তফা হাওলাদার নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রাম এবং গলাচিপা পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চরকাজল ইউনিয়নের বাসিন্দা মামুন প্যাদা ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে মামুন নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

একই সময় পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!