ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ১৫ আগস্ট ২০২২
জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের ইলাশপুর গ্রামে বজ্রপাতে মো. সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ৫৭ বছর বয়সী সিদ্দিকুর রহমান ইলাশপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।

মৃতের ছোট ভাই নজির মিয়া জানান, সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের জমিতে কাজ করতে যান সিদ্দিকুর। সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত হয়। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোশবাস উত্তর ইউনিয়নের সবুজ ছাতা ক্লিনিকে নেয়। অবস্থার অবনতি হওয়ায় সিদ্দিকুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসক। সেখানে নেয়ার পর তিনি মারা যান।

Advertisement

হাসপাতালে আনার আগেই সিদ্দিকুরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!