[ দেশজুড়ে ]
কুমিল্লায় জ্বালানি তেল চোরাই চক্রের সদস্য আটক
আটককৃত সাইফুল ইসলাম- ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলায় চোরাই ডিজেল উদ্ধারসহ সাইফুল ইসলাম রনি নামে জ্বালানি তেল চোরাই চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার সকালে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় ১৬০০ লিটার চোরাই ডিজেল এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। আটককৃত সাইফুল ইসলাম বুড়িচং উপজেলার পরিহল পাড়া গ্রামের মো. শাহা আলমের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
এতে বলা হয়, আটককৃত সাইফুল তেল চোরাই চক্রের সক্রিয় সদস্য। তিনি কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো থেকে এবং দূরপাল্লার যানবাহনগুলো রাতে চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!