ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় ট্রলারডুবি, দুইজনের মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ১৯ আগস্ট ২০২২
হাতিয়ায় ট্রলারডুবি, দুইজনের মৃত্যু 
ট্রলারডুবি। ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পাশ্বর্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

ট্রলারে থাকা অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই জেলে। শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- জাহাজমারা ইউপির আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন  ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল। নিখোঁজ জেলেরা হলেন- শরীফ ও বেলাল।

Advertisement

হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ হয়েছেন আরো দুই জেলে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!